ঢাকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভালুকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্ধোধন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৫ ০১:৪৯:২৫
ভালুকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্ধোধন ভালুকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্ধোধন

 

ভালুকা প্রতিনিধিঃ-

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে ময়মনসিংহের ভালুকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত পরিচ্ছন্নতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।  এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হোসেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাখাওয়াত হোসেন পাঠান সহ অন্যান্যরা। এসময় সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু ঘোষণা দেন—ভালুকাকে পরিষ্কার ও বাসযোগ্য রাখতে প্রতি শনিবারকে “ভালুকা পরিচ্ছন্নতা দিবস” হিসেবে পালন করা হবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়—এতে সাধারণ মানুষেরও সচেতন অংশগ্রহণ প্রয়োজন। পরিচ্ছন্ন পরিবেশই পারে মশাবাহিত রোগের ঝুঁকি কমাতে।

স্থানীয়দের প্রত্যাশা—
এ ধরনের নিয়মিত উদ্যোগের মাধ্যমে ভালুকা হয়ে উঠবে আরও পরিষ্কার, স্বাস্থ্যকর ও বাসযোগ্য একটি উপজেলা। আর সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে তৈরি হবে সচেতন ও দায়িত্বশীল একটি সমাজ।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ