ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আবুধাবি–দুবাইয়ের বন্দর এলাকা খালি করতে সতর্ক করল ইরান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৪ ২০:০১:১০
আবুধাবি–দুবাইয়ের বন্দর এলাকা খালি করতে সতর্ক করল ইরান আবুধাবি–দুবাইয়ের বন্দর এলাকা খালি করতে সতর্ক করল ইরান
নিজস্ব প্রতিবেদক
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দর এলাকার আশপাশ থেকে বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার সতর্কতা দিয়েছে ইরান। খবর আলজাজিরার।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, দুবাইয়ের জেবেল আলি বন্দর, আবুধাবির খলিফা বন্দর এবং ফুজাইরাহ বন্দর সংলগ্ন এলাকা থেকে মানুষকে অবিলম্বে সরে যেতে বলা হয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়, এসব এলাকায় বেসামরিক স্থাপনার মধ্যে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি ও আশ্রয়ের কারণে সেগুলো বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

তাসনিমের প্রতিবেদনে আরো বলা হয়েছে, আসন্ন কয়েক ঘণ্টার মধ্যে এসব স্থাপনায় হামলা চালানো হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ