ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে বাঁধ নির্মাণে অনিয়ম, প্রতিবাদে অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৪ ১৯:৩৮:৩৪
সুনামগঞ্জে বাঁধ নির্মাণে অনিয়ম, প্রতিবাদে অবস্থান কর্মসূচি সুনামগঞ্জে বাঁধ নির্মাণে অনিয়ম, প্রতিবাদে অবস্থান কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জে হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কারকাজে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার বিকেলে হাওর ও নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

হাওর ও নদী রক্ষা আন্দোলনের সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন জেলা সিপিবির সাবেক সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম, কবি ইকবাল কাগজী, সংগঠনের সহ-সভাপতি শাহ কামাল, জেলা উদীচীর সহ-সভাপতি ও গণমাধ্যমকর্মী জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম মজনু, ওবায়দুল হক মুন্সী, অ্যাডভোকেট দীপঙ্কর বণিক, যুগ্ম সাধারণ সম্পাদক আকিক মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত, ইমরান হোসেন, দোয়ারাবাজার উপজেলা সদস্য সচিব আবু তাহের, গণমাধ্যমকর্মী আবু সাঈদ, ছাতক উপজেলা সদস্য সচিব সুজন তালুকদার, শান্তিগঞ্জ উপজেলা সদস্য সচিব আহমেদ উসমান, দোয়ারাবাজার উপজেলা কমিটির সদস্য মোফাজ্জল হোসেন, ছাতক উপজেলা সদস্য আব্দুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, হাওরের একমাত্র বোরো ফসলরক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কারকাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। সময় বৃদ্ধি করা হলেও অনেক স্থানে এখনও কাজ শেষ হয়নি। কোনো কারণে ফসলডুবির ঘটনা ঘটলে এর দায় প্রশাসনকেই নিতে হবে বলেও বক্তারা হুঁশিয়ারি দেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ