বানারীপাড়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রব মৃধার ইন্তেকাল
বানারীপাড়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রব মৃধার ইন্তেকাল
রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের একাধিক বারের জননন্দিত সাবেক ইউপি চেয়ারম্যান সর্বজন শ্রদ্ধেয় আলহাজ্ব আব্দুর রব মৃধা (৯৮) আর নেই। তিনি শনিবার (১৪ মার্চ) দুপুর পৌণে ২টার দিকে বানারীপাড়া পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে,পাঁচ মেয়ে ও নাতি-নাতনীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম আলহাজ্ব আব্দুর রব মৃধা বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের বার্তার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত কাজী নাসির উদ্দিন বাবুলের বোনের শ্বশুর এবং বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধার চাচা। পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা আগামীকাল রোববার (১৫ মার্চ) সকাল ১০টায় বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাকে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডে নিজের প্রতিষ্ঠিত বায়তুল মোকাররম জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে চির নিন্দ্রায় শায়িত করা হবে।
তাঁর মৃত্যুতে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য
এস সরফুদ্দিন আহমেদ সান্টু এবং বিএনপিসহ বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স