ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বজ্রপাতের পর বৃষ্টি শুরু, বাংলাদেশ-পাকিস্তানের খেলা বন্ধ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৩ ১৯:৪৭:১৭
বজ্রপাতের পর বৃষ্টি শুরু, বাংলাদেশ-পাকিস্তানের খেলা বন্ধ বজ্রপাতের পর বৃষ্টি শুরু, বাংলাদেশ-পাকিস্তানের খেলা বন্ধ
নিজস্ব প্রতিবেদক
বাজে আবহাওয়ার জন্য বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ওয়ানডের খেলা বন্ধ রয়েছে। বজ্রপাতের কারণে মাঠের আম্পায়াররা খেলা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। মাঠে প্রচণ্ড বাতাসও বইছে। পরে শুরু হয়েছে বৃষ্টি। পাকিস্তানের ক্রিকেটাররা মাঠ ছাড়তে চাচ্ছিল না। কিন্তু খেলোয়াড়দের নিরাপত্তা আগে।

 
খেলা বন্ধ হওয়ার আগে বোলিংয়ে আধিপত্য বিস্তার করছিল পাকিস্তান। ২৭ রান তুলতেই বাংলাদেশ খুইয়ে ফেলে ৩ উইকেট। উইকেটে রয়েছেন লিটন দাস ও তাওহিদ হৃদয়। ১৫ রানে ৩ উইকেট খোয়ানোর পর দলকে বিপদমুক্ত করার চেষ্টা করছেন দুজনে।


ব্যাটিংয়ে নেমে মাজ সাদাকাতের শুরুটা দুর্দান্ত। পরে রিজওয়ান-সালমানের জুটিতে বড় সংগ্রহের দিকে এগোতে থাকে পাকিস্তান। কিন্তু শেষদিকে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সংগ্রহ বড় করতে পারেনি সফরকারীরা। সবকটি উইকেট হারিয়ে ২৭৪ রানে থামে পাকিস্তানের ইনিংস। সিরিজ জিততে বাংলাদেশের দরকার ২৭৫ রান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ