ঢাকা , শনিবার, ১৪ মার্চ ২০২৬ , ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান আর নেই

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১২ ০২:০৮:৪৯
কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান আর নেই কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান আর নেই
 
কাউখালী প্রতিনিধি। 
 
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষক অফিসার মনিবুর রহমান (৫৭) মঙ্গলবার (১০ মার্চ) রাত আনুমানিক সাড়ে তিনটায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি রাজিউন)। তিনি ডায়াবেটিস, অ্যাজমা, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিল। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মরহুমের গ্রামের বাড়ি বরিশাল সদর উপজেলার চরমোনাই। তার অকাল মৃত্যুতে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা বিএনপি'র সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, সবুজ কান্তি শিকদার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ফকির, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক সহ শিক্ষক মহল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ