ঈশ্বরগঞ্জের ধানক্ষেতে মিলল সদ্য ভূমিষ্ট নবজাতক শিশু
ঈশ্বরগঞ্জের ধানক্ষেতে মিলল সদ্য ভূমিষ্ট নবজাতক শিশু
আব্দুল্লাহ আল নোমান , ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের খৈরাটি এলাকায় ধানক্ষেতে মিলল সদ্য ভূমিষ্ট পরিত্যক্ত নবজাত এক কন্যা শিশু। পরে সেখান থেকে স্হানীয় মোঃ আব্দুল হালিম (২৫) নামের এক অটো চালক সদ্য ভূমিষ্ট পরিত্যক্ত এ কন্যা শিশু টি কে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যান।
মঙ্গলবার ( ১০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে খৈরাটি এলেকায় রাস্তার পাশের একটি ধানক্ষেত থেকে সদ্য ভূমিষ্ট পরিত্যক্ত কন্য এ শিশুটিকে উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় খৈরাটি এলাকায় এক ব্যক্তি দোকানে এসে জানান যে রাস্তার পাশের ধানক্ষেত থেকে একটি শিশুর কান্নার শব্দ ভেসে আসছে। এ কথা শোনা মাত্রই অটোরিকশা চালক আব্দুল হালিম কালক্ষেপণ না করে ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তিনি সদ্যজাত এক কন্যা শিশুকে পড়ে থাকতে দেখেন। পরম মমতায় তিনি শিশুটিকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসেন এবং তার স্ত্রী মজিদা খাতুনের হাতে তুলে দেন।
ঘটনার পরপরই আব্দুল হালিম বিষয়টি ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান-কে অবহিত করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। শিশুটির ঘায়ে রক্তমাখা দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে পরিত্যক্ত এ কন্যা শিশু টি কয়েক ঘন্টার মধ্যে ভূমিষ্ট হয়েছে। চিকিৎসকরা শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রাথমিক পর্যবেক্ষণে শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে বলে জানান।
অটোরিকশা চালক আব্দুল হালিম ও তার স্ত্রী মজিদা খাতুন শিশুটির প্রতি গভীর মমতা প্রকাশ করেছেন। মানবিক কারণে তারা শিশুটিকে নিজেদের কাছে রেখে বড় করতে চান। তারা ইতোমধ্যে উপজেলা প্রশাসনের কাছে শিশুটিকে আনুষ্ঠানিকভাবে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
মো. আব্দুল হালিম বলেন, "ধানক্ষেতে শিশুটির কান্না শুনে আমি আর স্থির থাকতে পারিনি। আমার স্ত্রীও ওকে খুব আদর করছে। আমরা চাই এই মেয়েটি আমাদের ঘরেই বড় হোক।"
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান জানান, শিশুটির আইনি অভিভাবকত্ব এবং নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বর্তমানে শিশুটি ওই দম্পতির নিবিড় তত্ত্বাবধানেই রয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স