ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংযুক্ত আরব আমিরাত উপকূলে কন্টেইনারবাহী জাহাজে হামলা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১১ ১২:০৯:১৫
সংযুক্ত আরব আমিরাত উপকূলে কন্টেইনারবাহী জাহাজে হামলা সংযুক্ত আরব আমিরাত উপকূলে কন্টেইনারবাহী জাহাজে হামলা
নিজস্ব প্রতিবেদক
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উত্তর উপকূলে একটি কন্টেইনারবাহী জাহাজ হামলার শিকার হয়েছে। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

 
আজ বুধবার এক প্রতিবেদনে ইউকেএমটিও জানায়, ‘সন্দেহজনক তবে অজ্ঞাত একটি বস্তুর’ আঘাতে এ ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।


ইউকেএমটিও আরও জানিয়েছে, জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহর উত্তর-পশ্চিমে অবস্থান করছিল। ইউকেএমটিও জানিয়েছে, জাহাজের সব ক্রু নিরাপদে আছেন।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ