ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাপ্তাইয়ে ট্রাক উল্টে চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১০ ১৩:৪৩:১৩
কাপ্তাইয়ে ট্রাক উল্টে চালক নিহত কাপ্তাইয়ে ট্রাক উল্টে চালক নিহত
রাজস্থলী প্রতিনিধি: আইয়ুব চৌধুরী
 
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানাধীন রাইখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনি ট্রাক উল্টে গিয়ে চালক নিহত হয়েছেন।
 
সোমবার (৯ মার্চ ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে রাইখালির কারিগরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে টাইলস ও ওষুধ বোঝাই করে বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ৩ টনের মিনি ট্রাক পাহাড়ি উঁচু সড়কে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পশ্চিম পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক মারা যান।
 
নিহত চালক মো. আজিজুল ইসলাম (৪৪)। তিনি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার উত্তর আকনপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
দুর্ঘটনাকবলিত ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ন ১৭-৭১৫৫।
 
চন্দ্রঘোনা থানার ভার-প্রাপ্ত কর্মকর্তা সাকের আহমেদ বলেন -  খবর পেয়ে চন্দ্রঘোনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
 
 

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ