ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৯ ১৫:১৮:২৩
মেঘনায় প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ তদন্তের নির্দেশ মেঘনায় প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ তদন্তের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার মেঘনা উপজেলার ৩নং চন্দনপুর ইউনিয়ন-এ রাস্তা ও ড্রেন নির্মাণের জন্য বরাদ্দকৃত ৩ লাখ ৬০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

 
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫–২০২৬ অর্থবছরের প্রথম পর্যায়ে ১ শতাংশ স্থাবর সম্পত্তি হস্তান্তর কর খাত থেকে ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য মোট ৩ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ৭ নম্বর ওয়ার্ডের তুলাতলী এলাকায় মিলনের দোকান থেকে খোকন সওদাগরের বাড়ি পর্যন্ত রাস্তার ড্রেন ও পাকা কাজের জন্য ২ লাখ টাকা বরাদ্দ থাকলেও বাস্তবে কোনো কাজ করা হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া ৬ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর নাজিম বাড়ি থেকে রঘুনাথপুর ব্রিজ পর্যন্ত রাস্তার বিভিন্ন অংশে মাটি ভরাটের কাজের জন্য বরাদ্দকৃত ১ লাখ ৬০ হাজার টাকার কাজও সম্পন্ন হয়নি বলে দাবি এলাকাবাসীর।

 
অভিযোগে বলা হয়, গুরুত্বপূর্ণ এ দুটি রাস্তার কোনো উন্নয়নকাজ না করেই পুরো বরাদ্দের অর্থ আত্মসাৎ করা হয়েছে।এলাকাবাসীর পক্ষে দেওয়া অভিযোগপত্রে বলা হয়েছে, বিষয়টি বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। অভিযোগের অনুলিপি কুমিল্লা জেলা প্রশাসকের কাছেও পাঠানো হয়েছে।

 
এ বিষয়ে চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবাদত উল্লাহ অভিযোগ অস্বীকার করে বলেন, প্রকল্পের কাজ যথাযথভাবে সম্পন্ন করা হয়েছে। অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন।


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তারের নিকট জানতে চাইলে আমার দেশকে বলেন, তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ