ঢাকা , শনিবার, ১৪ মার্চ ২০২৬ , ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নারীদেরকে বাইরে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় — এমপি শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৮ ২১:১৬:২৪
নারীদেরকে বাইরে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় — এমপি শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন নারীদেরকে বাইরে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় — এমপি শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন

মোঃ রাকিব হাসান,স্টাফ রিপোর্টার, জামালপুর:
o

জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, নারীদেরকে উন্নয়ন ও কর্মক্ষেত্রের বাইরে রেখে একটি দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। নারী ছাড়া জীবন, সংসার ও সমাজ কখনো পূর্ণতা পায় না। তাই বাস্তবতার আলোকে নারীদের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের যোগ্য ও দক্ষ করে গড়ে তোলার কোনো বিকল্প নেই।
রবিবার সকালে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার যৌথ আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক ইউসূপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখে
ন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল আলম, প্রোগ্রাম কর্মকর্তা কামরুন্নাহার এবং জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগমসহ বিভিন্ন নারী নেতৃবৃন্দ।
বক্তারা নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং সমাজের সব ক্ষেত্রে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, নারী সংগঠনের নেত্রী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ