রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে জেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে এ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত কল্যাণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন। প্রধান অতিথি কল্যাণ সভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন। কল্যাণ সভায় বিগত মাসের কল্যাণ সভায় প্রস্তাবিত কল্যাণমূলক প্রস্তাবসমূহ অনুমোদনক্রমে বাস্তবায়ন করা হয় এবং একই সাথে জেলা পুলিশের সকল থানা-ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
এসময় পুলিশ সুপার মহোদয় জানুয়ারি/২৬ মাসের প্রশংসনীয় কাজের স্বীকৃতিসরূপ তিনটি ক্যাটাগরিতে-১) শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ সার্জেন্ট/টিএসআই, শ্রেষ্ঠ এএসআই, ২) সেরা ওয়ারেন্ট তামিলকারী অফিসার, ৩) চৌকস কনস্টেবলসহ সর্বমোট ১৬ জনকে পুরস্কার প্রদান করেন। কল্যাণসভার শেষাংশে কুষ্টিয়া জেলা থেকে সদ্য অবসরে যাওয়া চার জন পুলিশ সদস্যদের সম্মাননা ও শুভেচ্ছা জানান পুলিশ সুপার।
কল্যাণসভা শেষে দুপুর ১২ টার দিকে কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফয়সাল মাহমুদ এর সঞ্চালনায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
এসময় আরও উপস্থিত ছিলেন জনাব অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ দেলোয়ার হোসেন, শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপারদ্বয়, সকল থানার অফিসার ইনচার্জগণ, জেলা গোয়েন্দা শাখা, ডিআইও-১ (ডিএসবি), ওসি-এমটি, পুলিশ পরিদর্শক (শহর ও যান), আরআই কুষ্টিয়াসহ সংশ্লিষ্ট অফিসারবৃন্দ ও ফোর্স।