ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় র‍্যাবের অভিযানে রূপসা থানাধীন খান জাহান আলী সেতু টোলপ্লাজা সংলগ্ন এলাকা হতে মাদক সাম্রাজ্ঞী আপন দুই বোনকে ৭২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে র‍্যাব-৬

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৬ ১৯:৪৯:৩৪
খুলনায় র‍্যাবের অভিযানে রূপসা থানাধীন খান জাহান আলী সেতু টোলপ্লাজা সংলগ্ন এলাকা হতে মাদক সাম্রাজ্ঞী আপন দুই বোনকে ৭২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে র‍্যাব-৬ খুলনায় র‍্যাবের অভিযানে রূপসা থানাধীন খান জাহান আলী সেতু টোলপ্লাজা সংলগ্ন এলাকা হতে মাদক সাম্রাজ্ঞী আপন দুই বোনকে ৭২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে র‍্যাব-৬
খুলনায় র‍্যাবের অভিযানে রূপসা থানাধীন খান জাহান আলী সেতু টোলপ্লাজা সংলগ্ন এলাকা হতে মাদক সাম্রাজ্ঞী আপন দুই বোনকে ৭২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে র‍্যাব-৬ 
 
 মাদকের বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতিতে অটল থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। 

 এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬, সিপিসি সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৫/০৩/২০২৬ তারিখ দুপুর ১৩:২০ ঘটিকার সময় খুলনা জেলার রূপসা থানাধীন খান জাহান আলী সেতুর টোলপ্লাজা সংলগ্ন পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মনজু বেগম (৫১) ও মুক্তা বেগম (৩৬) উভয় পিতা: মোঃ সাকাত হোসেন, মাতা: হামিদা বেগম, সাং: মধুমল্লার ডাংগি, রসুলপুর, থানা: সাতক্ষীরা সদর, জেলা: সাতক্ষীরাদ্বয়কে ৭২ (বাহাত্তর) বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে।

 গ্রেফতারকৃত আসামিদ্বয়ের হেফাজত হতে মোট ৭২ (বাহাত্তর) বোতল ফেনসিডিল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে খুলনা জেলার রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।

 পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আসামিদ্বয়কে খুলনা জেলার রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ