ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৫ ১৮:৪০:২৩
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আজ বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ জামিন মঞ্জুর করেন। গত ১৯ ফেব্রুয়ারি জামিন প্রশ্নে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

 
গত বছরের ১৪ ডিসেম্বর আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখায় পুলিশ। ওই মামলায় বিচারিক আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি।


আনিস আলমগীরের আইনজীবী তামান্না ফেরদৌস জামিনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুদকের একটি মামলায় আনিস আলমগীরের জামিন বাকি রয়েছে। তবে সেটিও প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ