ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় মৎসজীবী দল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৫ ১৫:২২:৪৭
ফতুল্লায় মৎসজীবী দল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লায় মৎসজীবী দল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার
 
নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের ফতুল্লায় থানা মৎসজীবী দলের সাধারণ সম্পাদক আদনান ইব্রাহীমের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে ফতুল্লার মুসলিমনগর এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

নিহত আদনান ইব্রাহীম মুসলিমনগর এলাকার মৃত. আবুল বাশারের ছেলে।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবতাব আলী জানান, ভোরে সংবাদ পেয়ে আদনান ইব্রাহীমের নিজ বাসা থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। আদনান ইব্রাহীম মাদকাসক্ত ছিলো বলে নিশ্চিত করেছে তার পরিবার। বুধবার রাতে নিজ কক্ষে ঘুমিয়ে ছিল আদনান। ভোরে সেহরি খাওয়ার জন্য ডাকতে গেলে সিলিং ফ্যানে ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। আদনান ইব্রাহীমের মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে বলা যাবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ