ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত পাটকল পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৫ ১৪:৩৬:২৪
বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত পাটকল পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত পাটকল পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে
নিজস্ব প্রতিবেদক
বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। বৃহস্পতিবার জাতীয় পাট দিবস উপলক্ষে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

 
প্রতিমন্ত্রী বলেন, বন্ধ থাকা ৭টি পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় ধাপে ধাপে খুলে দেয়া হচ্ছে। বাকিগুলো বেসরকারি ব্যবস্থাপনায় পরবর্তীতে চালু করা হবে।


ইতোমধ্যে ইজারা দেয়া মিলগুলোর মধ্যে ৯টি মিলে ৭ হাজার ২০০ জন কাজ করছে, যা দেশের উৎপাদন ও কর্মসংস্থানে ইতিবাচক ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, ৬ মার্চ ( শুক্রবার) জাতীয় পাট দিবস। এবারের পাট দিবস রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন অনলাইনে উদ্বোধন করবেন।

তিনি বলেন, জাতীয় পাট দিবসের অনুষ্ঠান উদযাপন করা হবে ওসমানী স্মৃতি মিলনায়তনে। পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বরে ৬ থেকে ১৪ মার্চ পর্যন্ত ৯ দিনব্যাপী পাট ও বহুমুখী পাটপণ্যের মেলা আয়োজন করা হয়েছে।

পাট ও পাটপণ্যের আগ্রহী ক্রেতা, উদ্যোক্তা, ব্যবসায়ী, বিভিন্ন ব্যক্তি ও সংশ্লিষ্ট অংশীজনসহ সকলকে এই মেলায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য দেশকে আধুনিক, গণতান্ত্রিক, উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত করা যেখানে ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা হবে।

তিনি বলেন, বেকারত্ব দূর করা ও কর্মসংস্থান সৃষ্টি এ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি। সেজন্য ফ্যাসিবাদী সরকারের অপশাসনে বন্ধ হয়ে পরা পাটকল পুনরায় চালু করতে সমন্বিত উদ্যোগ নিয়ে কাজ করবে সরকার।

অপরদিকে, দেশের কর্মসংস্থান সুযোগ তৈরিতে ও অর্থনীতিতে ভূমিকা রাখতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বিজেএমসি'র নিয়ন্ত্রণে থাকা পাটকলগুলো বেসরকারিভাবে চালু করতে দীর্ঘমেয়াদী ইজারা কার্যক্রম অব্যাহত আছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ