ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​মনিরামপুরে মাছের ঘের থেকে উদ্ধার কিশোরের রক্তাক্ত লাশ, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৪ ১৬:৪৮:৫৯
​মনিরামপুরে মাছের ঘের থেকে উদ্ধার কিশোরের রক্তাক্ত লাশ, এলাকায় চাঞ্চল্য ​মনিরামপুরে মাছের ঘের থেকে উদ্ধার কিশোরের রক্তাক্ত লাশ, এলাকায় চাঞ্চল্য

আব্দুল্লাহ আল মামুন, যশোরঃ- 

মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের বালিধা এলাকায় একটি মাছের ঘের থেকে আরিফ হোসেন (১৭) নামে এক কিশোরের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে স্থানীয়রা ঘেরে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত আরিফ হোসেন ওই এলাকার আতিয়ার রহমানের ছেলে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, দুর্বৃত্তরা তাকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এবং শ্বাসরোধ করে হত্যা করে লাশ ঘেরে ফেলে দেয়।

ঘটনাস্থলের ঘেরপাড়ে রক্তের দাগের পাশে একটি দিয়াশলাইয়ের বাক্স ও নগদ ৬০০ টাকা পড়ে থাকতে দেখা যায়। পুলিশ এসব আলামত সংগ্রহ করেছে।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। তবে ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চালানো হচ্ছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ