ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রায়গঞ্জে বসতঘরে আগুনে লক্ষ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি


আপডেট সময় : ২০২৬-০৩-০৪ ০১:৫৯:২৫
রায়গঞ্জে বসতঘরে আগুনে লক্ষ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি রায়গঞ্জে বসতঘরে আগুনে লক্ষ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি
 
 
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জ:
 
 
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের আটঘরিয়া গ্রামের মোঃ আব্দুস সামাদ ও জামাত মন্ডলের বসতঘরে আগুনে ভস্মীভূত হয়ে আনুমানিক ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এতে আপন দুই ভাইয়ের দুইটি বাড়ীর তিনটি ঘর ও একটি রান্না ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তথ্যসূত্র জানা যায়, সোমবার ২ মার্চ ২০২৬ দুপুরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক সূত্রে জানা যায়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পরে‌। এমন ভয়াবহ আগুন দেখে  সামাদের স্ত্রীর ডাক চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে আগুন নেভাতে ব্যর্থ হয়। পরে স্থানীয় জনতা ফায়ার সার্ভিসে কল দিলে ঘটনা স্থলে দুইটি ইউনিট ঘণ্টা ব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের টিম লিডার রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের অক্লান্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডে আঃ আব্দুস সামাদ মন্ডল ও আব্দুল জামাত মন্ডলের ঘরে থাকা নগদ ৪ লাখ টাকা স্বর্ণলঙ্কার আসবাবপত্র সহ ঘরের চাল পুড়ে ছাই হয়ে গেছে। এমন ভয়াবহ অগ্নিকান্ডে প্রতিবেশিদের মাঝে আতংক বিরাজ করছে।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ