ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীমিত পরিসরে ফ্লাইট চালু করছে এমিরেটস

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০২ ২১:১২:৩৩
সীমিত পরিসরে ফ্লাইট চালু করছে এমিরেটস সীমিত পরিসরে ফ্লাইট চালু করছে এমিরেটস
নিজস্ব প্রতিবেদক
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথ হামলার তৃতীয় দিন চালিয়েছে। শনিবার চালানো হামলার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরান। হামলার কারণে উপসাগরীয় অঞ্চলের প্রায় সকল ফ্লাইটই স্থহিত ছিল। তবে আজ সোমবার সন্ধ্যা থেকে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিমান সংস্থা এমিরেটস সীমিত সংখ্যক ফ্লাইট পরিচালনা শুরু করবে বলে জানিয়েছে। খবর আলজাজিরা।


এক বিবৃতিতে সংস্থাটি জানায়, আগে থেকে বুকিং দেওয়া যাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে এসব ফ্লাইটে অন্তর্ভুক্ত করা হবে। যেসব যাত্রীকে নতুন করে এসব সীমিত ফ্লাইটে স্থান দেওয়া হয়েছে, তাদের সঙ্গে এমিরেটস সরাসরি যোগাযোগ করবে।


যাত্রীদের উদ্দেশে সংস্থাটি অনুরোধ করেছে, ‘নোটিফিকেশন না পাওয়া পর্যন্ত বিমানবন্দরে না যাওয়ার জন্য।’


বিবৃতিতে আরো বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অন্যান্য সব ফ্লাইট স্থগিত থাকবে।
 
 


নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ