ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরাকে মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে থাকার নির্দেশ দূতাবাসের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০২ ২০:৪১:০৭
ইরাকে মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে থাকার নির্দেশ দূতাবাসের ইরাকে মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে থাকার নির্দেশ দূতাবাসের
নিজস্ব প্রতিবেদক
ইরানে বর্তমানে কোনো মার্কিন স্থলসেনা মোতায়েন নেই বলে পুনর্ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তবে ভবিষ্যতে কী পদক্ষেপ নেওয়া হতে পারে, সে সম্ভাবনা তিনি নাকচ করেননি। খবর আলজাজিরা।

এক বক্তব্যে হেগসেথ বলেন, বর্তমানে ইরানে যুক্তরাষ্ট্রের “বুটস অন দ্য গ্রাউন্ড” নেই। একই সঙ্গে তিনি যোগ করেন, আমেরিকার স্বার্থ রক্ষায় ওয়াশিংটন যতদূর প্রয়োজন ততদূর যেতে প্রস্তুত, তবে তা ‘অবিবেচকভাবে’ করা হবে না।

সম্ভাব্য সামরিক বিকল্প প্রকাশ্যে তুলে ধরার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। হেগসেথ বলেন, নিজেদের লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নিতে পারে, তা আগেভাগে প্রতিপক্ষকে জানিয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর এ বক্তব্যের প্রেক্ষিতে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে বা ঘরে অবস্থান করার পরামর্শ দিয়েছে বাগদাদের মার্কিন দূতাবাস।

 
দূতাবাস মার্কিনদের উদ্দেশে বলেছে, অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন, নিজের উপস্থিতি জাহির করবেন না এবং জনসমাগম এড়িয়ে চলুন। ইরাকের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং রকেটের উপস্থিতির খবর পাওয়া যাচ্ছে।



বাগদাদে মার্কিন দূতাবাসে বা ইরবিলে অবস্থিত কনস্যুলেট জেনারেলে মার্কিনদের না যাওয়ারও পরামর্শ দিয়েছে দূতাবাস। একইসঙ্গে দূতাবাসের কর্মীদেরও নিজ নিজ অবস্থানে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
 
 

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ