ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​কয়রায় মিথ্যা সংবাদ ও জিডির বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০২ ১৬:৪৬:০৩
​কয়রায় মিথ্যা সংবাদ ও জিডির বিরুদ্ধে মানববন্ধন ​কয়রায় মিথ্যা সংবাদ ও জিডির বিরুদ্ধে মানববন্ধন
কয়রা প্রতিনিধি 

খুলনার কয়রায় মিথ্যা সংবাদ ও জিডির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার দুপুরে উপজেলার  বাগালী ইউনিয়নের ফতেকাটি পশ্চিম পাড়ায় এলাকাবাসীর আয়োজনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়  মানবন্ধনে বক্তারা বলেন, একই গ্রামের  আঃ  রাজ্জাক সানার পুত্র রশীদ সানা, আসাদুল হক সহ অন্যরা  সিরাজুল ইসলাম কে নাকি জীবননাশের হুমকি দিচ্ছে মর্মে জিডি করেন  যাহা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট।

এ বিষয়ে  সিরাজুল  কয়রা থানায় জিডি করেন এই ধরনের কোন ঘটনা ঘটেনি বলে জানান স্থানীয়রা। সিরাজুল এ বিষয় নিয়ে সাংবাদিক দের নিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করান। সিরাজুল এই নিউজগুলো ফটোকপি করে বিভিন্ন জায়গায় পোষ্টার হিসেবে টাংগিয়ে দেন। 

সিরাজুল যে  মিথ্যা জিডিটা করেছে এবং সাংবাদিকদের নিয়ে সংবাদ  পরিবেশন করেছে তার প্রতিবাদ ও নিন্দা  জানান স্থানীয়রা।  এ বিষয়ে  সিরাজুল ইসলামের কাছে মুঠোফোনে জানান চাইলে তিনি জানান আঃ রশিদ গংরা আমাকে জীবননাশের হুমকি দিয়েছে ইহা সত্য। মানববন্ধনে উপস্থিত ছিলেন রশীদ,আসাদুল, কামরুল ইসমাইল সহ শতাধিক নারী পুরুষ অংশ করে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ