ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার হেরোইন ও ভারতীয় মদ জব্দ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০১ ২২:১৯:৫৬
​রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার হেরোইন ও ভারতীয় মদ জব্দ ​রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার হেরোইন ও ভারতীয় মদ জব্দ
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর সিমান্তে পৃথক দুইটি অভিযানে ৫০০ গ্রাম ভারতীয় হেরোইন ও ২৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)। 
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টা থেকে শুরু করে রাত পৌনে ৩টা পর্যন্ত চলা অভিযানে এসব মাদক জব্দ করা হয়। 

বিজিবি জানায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাত ১১টায় সাহেবনগর বিওপি’র একটি দল গোদাগাড়ী উপজেলার চর-হনুমন্তনগর এলাকায় অভিযান চালিয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা একটি ব্যাগ ফেলে নদীতে ঝাঁপ দিয়ে ভারতের দিকে পালিয়ে যায়।

পরে ব্যাগ তল্লাশি করে পাঁচ প্যাকেটে ৫০০ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করা হয়। যার অনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। একই রাত পৌনে ৩টায় বিদিরপুর বিওপি’র টহল দল গোদাগাড়ী উপজেলার মাদ্রাসার মোড় এলাকায় বিজির ধাওয়া খেয়ে একটি বস্তা ফেলে পালিয়ে যায় মাদক কারবারীরা। পরে বস্তার ভেতর থেকে ২৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। পালিয়ে যাওয়া মাদক কারবারীদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জব্দকৃত মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় জমা দেওয়া হয়েছে বলেও জানায় বিজিবি।#


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ