ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গলায় দড়ি দেওয়া অবস্থায় উদ্ধার করা হয় আলভীর স্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৮ ১৭:১৮:৩০
গলায় দড়ি দেওয়া অবস্থায় উদ্ধার করা হয় আলভীর স্ত্রীকে গলায় দড়ি দেওয়া অবস্থায় উদ্ধার করা হয় আলভীর স্ত্রীকে

অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরা মারা গেছেন। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে অভিনেতার শ্বশুরবাড়ি পরিবার। প্রাথমিক তদন্ত শেষে পুলিশের ধারণা আত্মহত্যা করেছেন ইকরা।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, ‘শুনেছি, তিনি একজন অভিনেতার স্ত্রী। দুপুর পৌনে ১২টায় গলায় দড়ি দেওয়া অবস্থায় তাঁকে উদ্ধার করে পরিবার। এর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা মৃত ঘোষণা করে। আমরা হাসপাতালে নেওয়ার পরই জানতে পারি।’

 

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক

আলমগীর জাহান আরও জানান, বাসার সিসি ক্যামেরা থেকে অন্য সব আলামত সংগ্রহ করছে পুলিশ।

 

কুর্মিটোলা হাসপাতাল থেকে এসআই হ‌ুমায়ূন আহমেদ বলেন, ‘আমাদের একটি টিম হাসপাতালে আছে, সেখানে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে।’


এদিকে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলভী লিখেছেন, ‘আজ দুপুরে মিরপুর ডিওএইচএস-এর বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি বর্তমানে নেপালে শুটিংরত ছিলাম ।খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই।’

এরপর লেখেন, ‘আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল।’


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ