কলকাতা যতবার ডাকবে ততবার যাব: আরিফিন শুভ
নিজস্ব প্রতিবেদক
ব্যস্ত সময় কাটাচ্ছেন আরিফিন শুভ। মুক্তির অপেক্ষায় কয়েকটি কাজ। সেগুলোর একটি হিন্দি ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’। সম্প্রতি কলকাতায় ১৯৭১ ঘিরে নির্মিত এ সিরিজটির প্রচারণামূলক অনুষ্ঠান ছিল। সেখানে যোগ দেন শুভ। এরপর ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, কলকাতা যতবার ডাকবে ত্তবার যাবেন তিনি।
দুই বাংলা মিলিয়ে আরিফিন শুভর হাতে কী কী কাজ আছে? উপ্ততরে শুভ বলেন, ‘ক্রমশ প্রকাশ্য। সময় এলে সব জানতে পারবেন। (একটু থেমে যোগ করলেন), কলকাতা যদি আবার ডাকে, কাজ করব। কলকাতা আমায় যত বার ডাকবে, তত বার আসব।’