ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে গভীর নলকুপ বে-দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৬ ২২:০৫:০৬
ফুলবাড়ীতে গভীর নলকুপ বে-দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। ফুলবাড়ীতে গভীর নলকুপ বে-দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

মো.হারুন-্দউর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের ফুলবাড়ীতে বরেন্দ্র প্রকল্পের গভীর নলকুপ বে-দখলের প্রতিবাদে ৬টি স্কিমের সাবেক অপারেটার ও কৃষকেরা মানববন্ধন করেছেন।  

 

আজ ২৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুর ১ টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলার শিবনগর ইউনিয়নের শিবনগর মৌজা ও মহেশপুর মৌজার ৬টি স্কিম এর গভীর নলকুপ এর পূর্বের অপারেটার ও গভীর নলকুপের আওতাধিন কৃষকেরা মানববন্ধন করেন।

 মানববন্ধনে বক্তারা বলেন, তারা ২০১৪-২০১৫ অর্থবছরে উপজেলা বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষকে ১ লক্ষ টাকা জামানত দিয়ে ২০২৩-২০২৪ অর্থবছর পর্যন্ত শান্তিপুর্ণভাবে সেচ কার্য পরিচালনা করে আসছি। গত ৫ আগস্টের পর স্থানীয় কিছু বিএনপির নামধারী লোকজন ভয়ভীতি ও হুমকি দয়ে ৬টি গভীর নলকুম দখল করে নেয়।

এর প্রতিবাদে আমরা আজ মানববন্ধন করছি। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান এর কাছে স্বারকলিপি প্রদান করেন মানববন্ধনে অংশগ্রহনকারীরা।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ