ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​চৌগাছায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধ সাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৪ ১৭:৩০:৫০
​চৌগাছায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধ সাইকেল আরোহী নিহত ​চৌগাছায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধ সাইকেল আরোহী নিহত
মোঃ আসিফ ইকবাল রকি 
চৌগাছা প্রতিনিধি


যশোরের চৌগাছায় ট্রাকের ধাক্কায় বাবু সরদার (৭৩) নামে এক বৃদ্ধ সাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪/০২/২০২৬) আনুমানিক সকাল ১১:৪৫ ঘটিকার সময় চৌগাছা-ঝিকরগাছা সড়কের উজিরপুর গ্রামের লেবুতলা মোড় (জামতলা মোড় সংলগ্ন) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবু সরদার রঘুনাথপুর (কালকীপুর) গ্রামের বাসিন্দা। তিনি মৃত হাবু সরদারের পুত্র। জানা যায়, তিনি পাশাপোল বাজার থেকে বাইসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন।

 পথিমধ্যে উল্লেখিত স্থানে পৌঁছালে একই দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক পিছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি পাকা সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুতগতিতে ঝিকরগাছার দিকে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রেজাউল করিম প্রাথমিক চিকিৎসা শেষে বেলা ১২:০০ ঘটিকার সময় তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে মরদেহ চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ