ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​রাজশাহীতে বিজিবির অভিযানে ৬২ বোতল ভারতীয় মদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২২ ২১:৩৫:৩২
​রাজশাহীতে বিজিবির অভিযানে ৬২ বোতল ভারতীয় মদ উদ্ধার ​রাজশাহীতে বিজিবির অভিযানে ৬২ বোতল ভারতীয় মদ উদ্ধার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অভিযানে নগরীর মতিহার থানার জাহাজঘাট বালুরচর এলাকা থেকে ৬২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। 
শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে তালাইমারী বিওপি’র একটি আভিযানিক দল এসব মাদকদ্রব্য জব্দ করে।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, জাহাজঘাট বালুরচর এলাকা দিয়ে মাদকের একটি চালান পাচার হতে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবির টহল দল জাহাজঘাট সংলগ্ন একটি আম বাগানে অভিযান চালিয়ে ভোর সাড়ে ৫টায় নদীর ঘাটে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬২ বোতল ভারতীয় মদ জব্দ করে।  জব্দকৃত মাদকদ্রব্য মতিহার থানায় জমা দেওয়া হয়েছে বলেও জানায়। 

এই ঘটনার সাথে জড়িত মাদক কারবারীদের শনাক্ত করতে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।#


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ