ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়িতে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২১ ১৫:২৩:৫০
নাইক্ষ্যংছড়িতে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক  মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নাইক্ষ্যংছড়িতে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

হেলাল উদ্দীন (মিঞাজী)নাইক্ষ‍্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন নাইক্ষ্যংছড়ি উপজেলার উদ্যোগে খতমে কোরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি )সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে আয়োজিত ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার মাও: মোজাম্মেল হক'র সভাপতিত্বে এবং  মডেল কেয়ারটেকার মাও: জালাল উদ্দিন'র সঞ্চালনায়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি ভাষা আন্দোলনের গুরুত্ব এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম আবু তাহের নোমানী।

অনুষ্ঠানের উল্লেখযোগ্য কার্যক্রম:
খতমে কোরআন:

ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় পবিত্র কোরআন খতম করা হয়।
আলোচনা সভা:
মহান একুশে ফেব্রুয়ারির ঐতিহাসিক তাৎপর্য নিয়ে অতিথিরা আলোচনা করেন।
দোয়া মোনাজাত:
পরিশেষে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শাহাদাতবরণকারী বীর শহীদদের বিদেহী আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উক্ত অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের কর্মী, স্থানীয় ওলামায়ে কেরাম এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ