হিজলায় শিশু হত্যা, জনতার হাতে আটক ২
আপডেট সময় :
২০২৬-০২-২০ ১৮:৩০:৪৩
হিজলায় শিশু হত্যা,জনতার হাতে আটক ২
হিজলা প্রতিনিধিঃ
বরিশালের হিজলা উপজেলার গৌরব্দী ইউনিয়নের বিশোর গ্রামে খাল থেকে আরিফ রাড়ী(১১) নামে শিশুর লাশ উদ্ধার করেছে হিজলা থানা পুলিশ।
আরিফ একই গ্রামের আনিছ রাড়ীর ছেলে ও স্থানীয় একতা বাজার ইসলামিয়া দাখিল মাদরাসা ষষ্ঠ শ্রেণীর ছাত্র।এঘটনায় এলাকাবাসী পাশের ঘরের বাসিন্দা শাহাজালাল বয়াতি এর স্ত্রী মোর্শেদা বেগম (৫০) ছেলে মোশাররফ বয়াতি (২৬) কে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
ঘটনা সূত্রে জানা গেছে,গতকাল প্রথম রমজানে পরিবারের সাথে ইফতার করে আরিফ।এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি।পরিবারের পক্ষ থেকে রাতেও অনেক খোঁজাখুঁজি করা হয়।সকালে বাড়ি থেকে অদূরে একটি খালের পাড়ে পাওয়া যায় ঐ শিশুর লাশ।
আটক মোশাররফ বয়াতি জানান,গতকাল সন্ধ্যায় আমাদের ঘরে যায় আরিফ।সেখানে বাকবিতন্ডার এক পর্যায়ে আমি তাকে লাথি দিয়ে হত্যা করি।পরে মায়ের সহযোগীতায় লাশ নিয়ে পাশের খালে ফেলে রাখি।
নিহতের পিতা আনিছ রাড়ী কান্না জড়িত কন্ঠে বলেন,আমার একমাত্র ছেলেকে হারিয়ে ফেলেছি।আর কোনো দিন ছেলে আর ফিরবে না।আমরা সাথে ওদের জমি সংক্রান্ত বিরোধের জেরে ওরা আমার ছেলেকে হত্যা করেছে।আমি ওদের ফাঁসি চাই।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে পরিবার। এলাকাবাসীর এই নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আদিল হোসেন জানান,হিজলা গৌরব্দী ইউনিয়নে একটি শিশু হত্যার ঘটনা ঘটেছে। এএসপি স্যার সহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুইজনকে আটক করা হয়েছে।লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স