ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিমন্ত্রী অমিতকে শুভেচ্ছা জানিয়ে মণিরামপুরে যুবদলের আনন্দ মিছিল


আপডেট সময় : ২০২৬-০২-১৮ ২০:৪৯:৪২
প্রতিমন্ত্রী অমিতকে শুভেচ্ছা জানিয়ে মণিরামপুরে যুবদলের আনন্দ মিছিল প্রতিমন্ত্রী অমিতকে শুভেচ্ছা জানিয়ে মণিরামপুরে যুবদলের আনন্দ মিছিল
 
আব্দুল্লাহ আল মামুন, যশোরঃ- 
 
মণিরামপুর প্রতিনিধিঃ যশোর–৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় যশোরের মণিরামপুর উপজেলায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় মণিরামপুর উপজেলা যুবদলের আয়োজনে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোতাহিরুল ইসলাম রিয়াদ ও যুবনেতা সাইফুল ইসলামের নেতৃত্বে মিছিলটি মণিরামপুর বাজারের প্রধান সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে দক্ষিণ মাথা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
 
এ সময় যুবদলের নেতাকর্মীরা প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে স্লোগান দেন এবং তার নেতৃত্বে এলাকার উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন। মিছিলে উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ