ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ–জ্বালানি মন্ত্রণালয়ে অনিন্দ্য অমিত, দক্ষিণাঞ্চলে উচ্ছ্বাস


আপডেট সময় : ২০২৬-০২-১৮ ১৪:৫২:৫৯
বিদ্যুৎ–জ্বালানি মন্ত্রণালয়ে অনিন্দ্য অমিত, দক্ষিণাঞ্চলে উচ্ছ্বাস বিদ্যুৎ–জ্বালানি মন্ত্রণালয়ে অনিন্দ্য অমিত, দক্ষিণাঞ্চলে উচ্ছ্বাস
 
 
আব্দুল্লাহ আল মামুন, যশোরঃ- 
 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও যশোর–৩ (সদর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। তাঁর এ নিয়োগে দক্ষিণাঞ্চলজুড়ে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
 
দলীয় নেতাকর্মীরা মনে করছেন, গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার মাধ্যমে অনিন্দ্য ইসলাম অমিত জাতীয় পর্যায়ে যশোর তথা দক্ষিণাঞ্চলের প্রতিনিধিত্ব আরও জোরালোভাবে করতে পারবেন। বিদ্যুৎ ও জ্বালানি খাতে চলমান সংকট মোকাবিলায় তাঁর অভিজ্ঞতা ও সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।
 
নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে দক্ষিণাঞ্চল অবহেলিত থাকলেও এবার এ অঞ্চলের একজন নেতা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হবে। এ উপলক্ষে বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করা হয়।
 
অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। তাঁরা আশা প্রকাশ করেন, তিনি সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে ইতিবাচক পরিবর্তন আনবেন।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ