রাজধানীর পোস্তগোলায় আনুমানিক ১০ লক্ষ টাকার মূল্যমানের ১০০ গ্রাম হেরোইনসহ একজন আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১০
আপডেট সময় :
২০২৬-০২-১৫ ২১:২১:০৯
রাজধানীর পোস্তগোলায় আনুমানিক ১০ লক্ষ টাকার মূল্যমানের ১০০ গ্রাম হেরোইনসহ একজন আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১০
নিজস্ব প্রতিবেদক
মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে অটল থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল অদ্য ১৫/০২/২০২৬ তারিখ দুপুর অনুমান ১৪.১০ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার শ্যামপুর মডেল থানাধীন পোস্তুগোলা ব্রীজ এর উপর বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে প্রায় ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা মূল্যের ১০০ (একশত) গ্রাম হেরোইন উদ্ধারসহ একজন আসামীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মোঃ হান্নান (৪৮), পিতা- মৃত নুরশেদ আলী, সাং- বড়গাছী, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী বলে জানা যায়।
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে রাজধানীসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত মোঃ হান্নান (৪৮) এর বিরুদ্ধে ০১ টি চুরি মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপি, ঢাকার শ্যামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
মাদক সমাজের ভয়াবহ একটি ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, পারিবারিক বন্ধনকে নষ্ট করছে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। র্যাব-১০ দৃঢ়ভাবে বিশ্বাস করে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন ছাড়া একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠন সম্ভব নয়। ভবিষ্যতেও র্যাবের এ ধরনের অভিযান চলমান থাকবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স