ঢাকা , শনিবার, ০৭ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন


আপডেট সময় : ২০২৬-০২-১৫ ১৯:৪৪:১৮
ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন
 
 
আশিকুর রহমান শান্ত 
ভোলা জেলা প্রতিনিধি 
 
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার”-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ভোলা শহরের পিটি আই ও ভোলা কলেজ সংলগ্ন সাবেক বাস স্ট্যান্ড এলাকায় এ আনন্দ বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
 
আয়োজক সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে সাধারণ ক্রেতা-বিক্রেতাদের জন্য আনন্দঘন পরিবেশে সাশ্রয়ী মূল্যে কেনাকাটার সুযোগ করে দিতে এ বাজারের আয়োজন করা হয়েছে।
 
উদ্বোধনী অনুষ্ঠানে মীর মোশারফ অমি'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুল রহমান বাচ্চু মোল্লা।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক এনামুল হক মাষ্টার, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ জামিল হোসেন অদুদ, স্বেচ্ছাসেবক দলের বর্তমান জেলা আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মোনতাছি আলম রবিন চৌধুরী, জেলা যুগ্ম আহ্বায়ক মীর রনি সহ বাস মালিক সমিতি ও স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
 
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ঈদ আনন্দ বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য, পোশাক, খাদ্যসামগ্রীসহ বিভিন্ন ধরনের স্টল বসানো হয়েছে, যাতে সাধারণ মানুষ সহজে ও স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারেন।
 
এ সময় তারা আরও বলেন, এ আয়োজনের মাধ্যমে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য আরও চাঙ্গা হবে বলে তারা আশাবাদী।
 
ভোলা সদর বাস মালিক সমিতির উদ্যোগে আয়োজিত এ ঈদ আনন্দ বাজারে সকলকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ