ঢাকা , শনিবার, ০৭ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে সরিষা ক্ষেতে শিশুর মরদেহ


আপডেট সময় : ২০২৬-০২-১৫ ১৮:৪২:১৮
হবিগঞ্জে সরিষা ক্ষেতে শিশুর মরদেহ হবিগঞ্জে সরিষা ক্ষেতে শিশুর মরদেহ
 
লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি 
 
হবিগঞ্জের লাখাই উপজেলায় নিখোঁজের একদিন পর মানসুরা বেগম (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার বিকেলে বাড়ির পাশের সরিষা ক্ষেতে ঘাস কাটতে যায় মানসুরা। সন্ধ্যা হয়ে গেলেও সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়স্বজনের বাড়ি ও আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজ করেও তার সন্ধান মেলেনি।

শনিবার (১৪-ফেব্রুয়ারি) সকালে বাড়ির কাছের একটি সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
 
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল হক জানান, শিশুটির গলায় তার পরনের কাপড় প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে নির্যাতনের পর হত্যা করা হয়ে থাকতে পারে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ