সংঘাত নয়, গড়ি ঐক্যের রাজনীতি।সুলতানুল আরিফিন কাজল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেতা
আপডেট সময় :
২০২৬-০২-১৫ ০০:৪৫:০৪
সংঘাত নয়, গড়ি ঐক্যের রাজনীতি।সুলতানুল আরিফিন কাজল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেতা
ওমর ফারুক খান
নাটোর প্রতিনিধি:
বাংলাদেশের সাম্প্রতিক সংসদ নির্বাচনের ফলাফল আমাদের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। দীর্ঘ প্রতীক্ষার পর জনগণের রায় প্রতিফলিত হয়েছে এবং বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এই জয় যেমন আনন্দের, ঠিক তেমনি এটি একটি বিশাল জাতীয় দায়িত্বও বটে।একটি সচল ও সার্থক গণতন্ত্রের প্রাণভোমরা হলো পারস্পরিক শ্রদ্ধা এবং সহনশীলতা। বিগত দিনের তিক্ততা পেছনে ফেলে আমাদের সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে।
রাজনৈতিক পটপরিবর্তন মানেই দমন-পীড়ন—এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বিজয়ী দল হিসেবে বিএনপির ওপর দায়িত্ব বর্তায় যেন কোনো পর্যায়ের নেতাকর্মী বা সাধারণ মানুষ কোনো প্রকার উস্কানি বা প্রতিহিংসামূলক কর্মকাণ্ডে লিপ্ত না হয়।
শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল অপরিহার্য। রাজনৈতিক মতভিন্নতা থাকবেই, কিন্তু সেটি যেন শত্রুতা বা দমন-নিপীড়নে রূপ না নেয়। প্রতিটি রাজনৈতিক দলের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করাই হবে সত্যিকারের গণতান্ত্রিক বিজয়।
নির্বাচন শেষ হওয়ার সাথে সাথেই আমরা আর কোনো নির্দিষ্ট দলের নই, বরং আমরা সবাই বাংলাদেশের নাগরিক। অর্থনীতি সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার রক্ষার চ্যালেঞ্জগুলো মোকাবিলায় দল-মত নির্বিশেষে সবার মেধা ও শ্রম প্রয়োজন।
কোনো দল বা গোষ্ঠী নয়, বরং দেশ চলবে আইনের শাসন অনুযায়ী। অপরাধের বিচার হবে আইনি প্রক্রিয়ায়, রাজনৈতিক বিবেচনায় নয়।
"আসুন আমরা প্রতিশোধের রাজনীতি ভুলে একটি অন্তর্ভুক্তিমূলক এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার শপথ নেই। যেখানে প্রতিটি নাগরিকের নিরাপত্তা এবং বাকস্বাধীনতা হবে প্রশ্নাতীত।"
এখন সময় বিভাজনের নয়, বরং কাঁধে কাঁধ মিলিয়ে ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করার। আমরা যদি আজ সহনশীলতা প্রদর্শন করতে পারি, তবেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ রেখে যেতে
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স