ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী-৩ ‎ হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে নুরুল হক নুর


আপডেট সময় : ২০২৬-০২-১৪ ০১:১৫:০৮
পটুয়াখালী-৩ ‎ হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে নুরুল হক নুর পটুয়াখালী-৩ ‎ হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে নুরুল হক নুর

‎গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

‎‎বিএনপি সমর্থিত প্রার্থী গন অধিকার পরিষদের সভাপতি (গলাচিপা-দশমিনা)আসনের বেসরকারি ফলাফলে নির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নূর হেলিকপ্টার যোগে গলাচিপা থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। বিকেল ৫টা ৩০ মিনিটের সময় গলাচিপা হেলিপ্যাড মাঠ থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ও দুই সন্তান। এ সময় তাকে বিদায় জানাতে হেলিপ্যাড মাঠে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা, গন অধিকার পরিষদের সদস্য সচিব জাকির মুন্সিসহ বিএনপি ও গণধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিল।


হঠাৎ করে নির্বাচনের একদিন পরেই নুরুল হক নুরের ঢাকা যাওয়ার কারণ জানতে চাইলে ‎ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আবু নাইম জানান, নুরুল হক নূর ভাই দীর্ঘদিন বিভিন্ন আন্দোলন সংগ্রামে যুক্ত থাকায় এছাড়া এই নির্বাচনে রাতদিন শ্রম দেওয়ায় পূর্বের অসুস্থথা আবার দেখা দিয়েছে। আর নির্বাচনের কারণে দীর্ঘদিন গণঅধিকার পরিষদ দলের কেন্দ্রীয় কর্যক্রম বিঘ্ন ঘটায় তিনি ঢাকার উদ্দেশ্য রওয়ানা দিয়েছেন।
 


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ