ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রাম জেলার ৭০৬ কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ


আপডেট সময় : ২০২৬-০২-১২ ০১:০৭:৫৪
কুড়িগ্রাম জেলার ৭০৬ কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ কুড়িগ্রাম জেলার ৭০৬ কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ
 
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও আজ বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে সকল কেন্দ্রে নির্বাচনি সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। কুড়িগ্রাম জেলার ৪টি সংসদীয় আসনে ৭০৬টি কেন্দ্রে ব্যালট পেপার, ভোট বাক্স ও অন্যান্য প্রয়োজনীয় নির্বাচনি সামগ্রী সকল কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসারদের আনুষ্ঠানিকভাবে প্রদান করা হচ্ছে। এসব কেন্দ্রে মোট ভোটার ১৯ লাখ ৯৯ হাজার ৯৩৭জন।
 
জানা যায়, এসব সামগ্রী কুড়িগ্রাম জেলার ৯ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নিজ নিজ কেন্দ্রে আনসার সদস্যদের মাধ্যমে গাড়িতে করে সকল প্রিজাইডিং অফিসাররা গ্রহণ করেন।
 
এ তথ্য নিশ্চিত করেন কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন।  
 
আগামীকাল ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।
 
প্রতিটি কেন্দ্রে অস্ত্রধারী ৩ জনসহ ১৩ জন আনসার, অস্ত্রধারী ২ জন পুলিশ সদস্য এ কাজে থাকবেন নিরাপত্তায়। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী।
 
এছাড়াও প্রত্যেকটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে বলে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ