ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়া জেলা কারাগারে এক হাজতির আত্মহত্যা


আপডেট সময় : ২০২৬-০২-০৯ ০১:৪১:১৯
কুষ্টিয়া জেলা কারাগারে এক হাজতির আত্মহত্যা কুষ্টিয়া জেলা কারাগারে এক হাজতির আত্মহত্যা
 
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
 
কুষ্টিয়া জেলা কারাগারে বিদ্যুৎ আলী (২৭) নামের এক হাজতি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 
 
 
শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরের দিকে  কারাগারের ভেতরে এ ঘটনা ঘটে।
 
মৃত বিদ্যুৎ আলী কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকাররমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের চাঁদ্দু আলীর ছেলে।
 
এ বিষয়ে কুষ্টিয়ার জেল সুপার শরিফুল আলম জানান, মাদক মামলায় দুই মাস আগে বিদ্যুৎ আলী কারাগারে আসেন। আজ ভোরে তিনি কারাগারের বাথরুমের জানালার গ্রিলে নিজের গামছা গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
 
ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া মেনে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
 
এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম জানান, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ