ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মাধবপুরের ধর্ষণ ও অপহরণ মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার


আপডেট সময় : ২০২৬-০২-০৮ ০১:১৪:৪৯
মাধবপুরের ধর্ষণ ও অপহরণ মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার মাধবপুরের ধর্ষণ ও অপহরণ মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার
 
লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: 
 
হবিগঞ্জের মাধবপুরে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি নয়ন মিয়াকে (২১) ঢাকার চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। একই সঙ্গে অপহৃত ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

 র‍্যাব জানায়, র‍্যাব-৯ (সিপিসি-৩) শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও র‍্যাব-১০ ঢাকার একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে চকবাজার থানার বকশীজার এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামি নয়ন মিয়াকে গ্রেপ্তার করে এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত নয়ন মিয়া মাধবপুর উপজেলার রামপুর গ্রামের শেখ সোহেল মিয়ার ছেলে।

তার বিরুদ্ধে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২৫) এর সংশ্লিষ্ট ধারায় মামলা রয়েছে। মামলার সূত্রে জানা যায়, ভিকটিম মাধবপুর উপজেলার বানেশ্বর এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি মহিলা মাদ্রাসার ছাত্রী।
 
অভিযুক্ত নয়ন মিয়া দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করত বিষয়টি পরিবারকে জানানো হলে স্থানীয়ভাবে সালিশ বৈঠক হয়। পরে গত ১৮ নভেম্বর ২০২৫ রাতে ভিকটিমকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেন।
 
র‍্যাব জানায়, ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। অভিযানে গ্রপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের চলমান অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ