ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

না ফেরার দেশে চলে গেলেন রায়গঞ্জের ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটার তৌহিদ


আপডেট সময় : ২০২৬-০২-০৬ ১৩:৩৯:১৬
না ফেরার দেশে চলে গেলেন রায়গঞ্জের ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটার তৌহিদ না ফেরার দেশে চলে গেলেন রায়গঞ্জের ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটার তৌহিদ
 
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জ:
 
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মিরের দেউলমুরা গ্রামের হাফেজ মোঃ জাকারিয়ার ছেলে তৌহিদ (১০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

পরিবার  সূত্রে জানা যায়, তৌহিদের ছোট বেলা থেকেই শ্বাস কষ্টের সমস্যা ছিলো। ৪ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার সকালে শ্বাস কষ্ট বেশি হলে হাসপাতালে পৌছার পর ক্ষুদে এই কনটেন্ট ক্রিয়েটার‌ পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পারি জমান।‌

 উল্লেখ্য এই খুদে কনটেন্ট ক্রিয়েটার (সিরাজগঞ্জের মজার আড্ডা) নামে পেইজ থেকে তৌহিদ নিয়মিত আঞ্চলিক ভাষায় বাস্তবমুখী ও হাসি মূলক বিভিন্ন চরিত্রে অভিনয় করেতেন। তিনি ছিলেন একজন ক্ষুদে কনটেন্ট ক্লিয়েটার।

 তথ্যসূত্র আরও জানা যায়, কিছুদিন আগে হাটপাঙ্গাসী বাজারে অবস্থিত আদিবা কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা মনিরুল এর নিকট থেকে পে- আউট সেটআপ করে নিয়ে ছিলেন তিনি। চলতি মাসেই তার প্রথম পেমেন্টটা পাওয়ার কথা ছিল। অল্প সময়ের মধ্যেই তৌহিদ অভিনয় করে ফেসবুক দর্শকদের মনে ঠাঁই করে নিয়েছিলো। তৌহিদের হঠাৎ চলে যাওয়ায় পরিবারে বইছে শোকের মাতম।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ