ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ৯ম পে-স্কেল বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়নের দাবীতে শ্রমিক ও কর্মচারীদের বিক্ষোভ


আপডেট সময় : ২০২৬-০২-০৪ ১৩:৫৪:৪২
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ৯ম পে-স্কেল বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়নের দাবীতে শ্রমিক ও কর্মচারীদের বিক্ষোভ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ৯ম পে-স্কেল বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়নের দাবীতে শ্রমিক ও কর্মচারীদের বিক্ষোভ

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ


দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ৯ম পে-স্কেলের বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়নের দাবীতে শ্রমিক ও কর্মচারীদের বিক্ষোভ। গত মঙ্গলবার সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মাঈনউদ্দিন এর নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি বড়পুকুরিয়া কয়লাখনি বাজার ও রেলগেট প্রদক্ষিণ করে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রশসনিক ভবনে এসে শেষ কয়। বিক্ষোভ মিছিল শেষে তাপ বিদ্যুৎ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


অবিলম্বে ৯ম পে-স্কেল বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করতে হবে। তা না হলে সারা বাংলাদেশে শ্রমিক কর্মচারী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবেন। বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি নং বিল ১৮৮৬ বড়পুকুরিয়ার কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র শাখা, পার্বতীপুর, দিনাজপুর।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মাঈনউদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দাবি আদায় ঐক্য পরিষদের সদস্য মিলন আকন্দ, অত্র সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ মন্ডল, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল হান্নান, যুগ্ম সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম মাঈনউদ্দিন ও সিনিয়র সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান।


বক্তরা বলেন আগামী কয়েক মাসের মধ্যে ৯ম পে-স্কেল বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষনা দেন। এ সময় প্রিন্ট মিডিয়ার সংবাদিকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ