ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গফরগাঁওয়ে মাও. ইসমাইল হোসেন সোহেলের বিশাল নির্বাচনী গণমিছিল


আপডেট সময় : ২০২৬-০১-৩১ ২৩:৫৭:৩১
গফরগাঁওয়ে মাও. ইসমাইল হোসেন সোহেলের বিশাল নির্বাচনী গণমিছিল গফরগাঁওয়ে মাও. ইসমাইল হোসেন সোহেলের বিশাল নির্বাচনী গণমিছিল

 গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:

নির্বাচনী প্রচারণার ১০ম দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও এগারো দল সমর্থিত ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্যপ্রার্থী মাওলানা ইসমাইল হোসেন সোহেলের নেতৃত্বে গফরগাঁও পৌরসভায় এক বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি, ২০২৬) বেলা ৩টা থেকে গফরগাঁওয়ের ইমামবাড়ী ঈদগাহ মাঠে একের পর এক স্লোগানে স্লোগানে গণমিছিল প্রবেশ করতে থাকে। বা’দ আসর মিছিলটি ইমামবাড়ী এলাকা থেকে শুরু হয়ে গফরগাঁও থানা ও জামতলা মোড় অতিক্রম করে স্টেডিয়াম সংলগ্ন সড়ক দিয়ে মধ্যবাজার প্রদক্ষিণ করে পুনরায় জামতলা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মাওলানা ইসমাইল হোসেন সোহেল বলেন, তিনি নির্বাচিত হলে গফরগাঁও থেকে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক সম্পূর্ণভাবে নির্মূল করবেন। গফরগাঁও অটো সিএনজি স্টেশনকে চাঁদাবাজিমুক্ত করা হবে এবং বাজারের ব্যবসায়ীরা যেন শান্তিতে ব্যবসা করতে পারেন সে পরিবেশ নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, গফরগাঁওয়ের স্কুল, মাদ্রাসা ও রাস্তাঘাটের উন্নয়ন করা হবে। গফরগাঁওয়ের বুক চিরে এশিয়ান হাইওয়ের পাশে একটি শিল্পনগরী গড়ে তোলা হবে, যেখানে নারীদের ও যুবকদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তিনি গফরগাঁওকে উন্নয়নের একটি রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় মাওলানা ইসমাইল হোসেন সোহেলের নেতৃত্বে অনুষ্ঠিত গণমিছিলে এগারো দলীয় জোটের বিভিন্ন দলের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
 
 
 
 


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ