কাপ্তান বাজারে ড. আব্দুল মান্নান-এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত: ঋণখেলাপিদের বর্জনের আহ্বান
কাপ্তান বাজারে ড. আব্দুল মান্নান-এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত: ঋণখেলাপিদের বর্জনের আহ্বান
শান্ত আকন, নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-০৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. মো. আব্দুল মান্নান-এর সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে ওয়ারী থানার ৩৮ নং ওয়ার্ডের কাপ্তান বাজার এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়।
ওয়ারী পশ্চিম থানা আমির মোহাম্মদ ফারুক হোসাইনের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা-০৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. মো. আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন পরিচালক কামরুল আহসান হাসান, ওয়ারী দক্ষিণ থানা আমির মোঃ মাহফুজুর রহমান,ওয়ারী থানা এনসিপির সমন্বয়ক রিফাত খানসহ বিভিন্ন নেত্রী বৃন্দ।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মান্নান প্রতিদ্বন্দ্বী দলগুলোর সমালোচনা করে বলেন, "একটি রাজনৈতিক দল এই নির্বাচনে ৪৫ জনেরও অধিক ঋণখেলাপিকে মনোনয়ন দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে-এই ঋণখেলাপিরা কি নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন করবেন, নাকি জনগণের অর্থ লুট করে নিজেদের ঋণ পরিশোধ করবেন? আপনাদের ওপরই দায়িত্ব রইলো সিদ্ধান্ত নেওয়ার; আপনারা এই ঋণখেলাপিদের ভোট দেবেন কি না।"
তিনি আরও বলেন, কাপ্তান বাজার একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র। এখানকার ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং চাঁদাবাজমুক্ত ব্যবসায়িক পরিবেশ গড়া আমাদের অন্যতম অঙ্গীকার। তিনি এলাকার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে আগামী নির্বাচনে 'দাঁড়িপাল্লা' প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।
সভায় স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ কাপ্তান বাজারের বিপুল সংখ্যক ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ড. আব্দুল মান্নানকে একজন যোগ্য ও শিক্ষিত প্রতিনিধি হিসেবে অভিহিত করেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স