জায়গা-জমির বিরোধে ছাত্রলীগ ট্যাগে যুবক কে তুলে নিলো পুলিশ
আপডেট সময় :
২০২৬-০১-৩১ ১৯:৩৮:৫৫
জায়গা-জমির বিরোধে ছাত্রলীগ ট্যাগে যুবক কে তুলে নিলো পুলিশ
নাদিম হায়দার, স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জ জেলার লোহজং উপজেলায় জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক যুবক কে ছাত্রলীগ নেতা ট্যাগ দিয়ে আটকের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে জানাযায়, জেলার লৌহজং উপজেলার দক্ষিণ চারগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেনের সাথে বাড়ীর পাশের খালের জায়গা নিয়ে পার্শ্ববর্তীদের সাথে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় একাধিকবার উপজেলা প্রশাসনের ইউএনও এবং সহকারী কমিশনার (ভূমি) বিষয় টি মিমাংশা করেন। কিন্তু প্রতিপক্ষ সে মিমাংশায় সন্তুষ্ট না হয়ে মোফাজ্জল হোসেনের ছোট ছেলে সাজ্জাদ হোসেন তুষারকে ছাত্রলীগের ট্যাগ লাগিয়ে পুলিশ দিয়ে বাসা থেকে তুলে নিয়ে যায়।
এ বিষয়ে দক্ষিণ চারগাঁও এলাকার স্থানীয় জনসাধারণের সাথে কথা বললে তারা জানান তুষার কোন রাজনীতির সাথে জরিত ছিলেন না। হয়তো জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরেই তাকে পুলিশ দিয়ে ধরিয়ে হয়রানি করা হচ্ছে।
বিষয়টি নিয়ে সাজ্জাদ হোসেন তুষার এর বাবা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন অভিযোগ করে বলেন, আমার বাড়ির পাশে সীমানা প্রাচীর সংলগ্ন একটি রাস্তা বানানো কথা চলছিলো তাতে আমিও আমার প্রায় ৩ শতাংশ জায়গা ছেড়ে দিই কিন্তুু আমার শরীক-গণ তাতে সন্তুষ্টি হয় না তারা আমার আরোও বেশি জায়গা জোড় করে নিতে চায় এতে আমি রাজি হইনি বলে আজ তারা আমার ছেলেকে ছাত্রলীগের ট্যাগ দিয়ে পুলিশ দিয়ে ধরিয়ে দেয়।
লৌহজং উপজেলার পুলিশ পরিদর্শক মো. মনিরুল ইসলাম বলেন, আটককৃত তুষার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, তাকে ধরে নিতে কোন মামলা লাগবেনা। এটা ডেভিল হান্ট ফেস টু অপারেশন সে ফ্যাসিস্টের দোষর এটাই তার অপরাধ।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স