ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‎হোসেনপুরে চ্যানেল এস'র বর্ষপূর্তি উদযাপন


আপডেট সময় : ২০২৬-০১-৩০ ১৬:৫১:১৩
‎হোসেনপুরে চ্যানেল এস'র বর্ষপূর্তি উদযাপন ‎হোসেনপুরে চ্যানেল এস'র বর্ষপূর্তি উদযাপন

‎মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার:
 

‎জাতীয় গণমাধ্যম চ্যানেল এস’র বর্ষপূর্তি উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুরে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় হোসেনপুর উপজেলার ইশা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যানেল এস’র হোসেনপুর উপজেলা প্রতিনিধি মোঃ রিপন মিয়া।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানভীর হাসান জিকো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎“সব কথা সবার কথা”—এই স্লোগানকে সামনে রেখে বক্তারা বলেন, চ্যানেল এস শুরু থেকেই সত্য, ন্যায় ও জনস্বার্থভিত্তিক সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

‎আলোচনা সভা শেষে বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ