ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা -৫ বিএনপির প্রার্থী জসিমের জন্য ভোট চাইলেন শিল্পী আসিফ আকবর


আপডেট সময় : ২০২৬-০১-২৯ ১৮:১৮:৩৪
কুমিল্লা -৫ বিএনপির প্রার্থী জসিমের জন্য ভোট চাইলেন শিল্পী আসিফ আকবর কুমিল্লা -৫ বিএনপির প্রার্থী জসিমের জন্য ভোট চাইলেন শিল্পী আসিফ আকবর
মোঃ অপু খান চৌধুরী।।
 
কুমিল্লা-৫ (বুড়িচং - ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিন জসিমের জন্য ভোট চেয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর। গতকাল ২৭ জানুয়ারি (মঙ্গলবার)ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদ বাজারে জসিম উদ্দিনের গণসংযোগ কালে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি।
 
সংগীতশিল্পী আসিফ আকবর বলেন, প্রিয় বুড়িচং এবং ব্রাহ্মণপাড়াবাসী আমি আজ ব্রাহ্মণপাড়ায় গণসংযোগে এসেছি। সাহেবাবাদ ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের সাথে বসে অনেক কথা হয়েছে। আপনারা আগামী ১২ ফেব্রুয়ারি সবাই সারাদিন ধানের শীষ মার্কায় ভোট দেবেন। ওই দিন আপনারা জসিম উদ্দিন ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি আবারও আপনাদের এলাকায় আসব। সারা দেশে সবার কাছে গিয়ে ধানের শীষের জন্য ভোট চাইব। আমার চাওয়া আপনারা সবাই ধানের শীষে ভোট দেবেন।

 
কুমিল্লা-৫ আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিন বলেন, দেশবরেণ্য শিল্পী আসিফ আকবর আমার নির্বাচনি এলাকায় এসেছেন। এজন্য উনাকে আমি ধন্যবাদ জানাই। উনার আগমনে আমার এলাকার সাধারণ নেতাকর্মীরা খুবই আনন্দিত ।
 
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সার্জেন্ট শফিকুল ইসলাম, উপজেলা বিএনপি'র প্রচার ও  প্রকাশনা সম্পাদক  আমানত খান, রহমতউল্লাহসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ