ঢাকা , শনিবার, ০৭ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মেহেরপুরে ৩ জনকে কুপিয়ে জখম


আপডেট সময় : ২০২৬-০১-২৩ ১৯:৩৪:২৭
মেহেরপুরে ৩ জনকে কুপিয়ে জখম মেহেরপুরে ৩ জনকে কুপিয়ে জখম

মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর গাংনী উপজেলার কাথুলি ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামে জমি দখলকে কেন্দ্র করে গুরুতর আহত করা হয়েছে জামিরুল, চঞ্চল, জিয়ারুল নামে তিন ব্যক্তিকে। জামিরুল পিতা নজরুল চঞ্চল পিতা কালাম জিয়ারুল পিতা লালচান্দ উভয়েই গাংনী গাড়াবাড়িয়ার গ্রামের বাসিন্দা। 


ঘটনার বিস্তারিত স্থানীয় এবং আহতদের সূত্রে জানা গেছে, আজ শুক্রবার ২৩/০১/২৬ দুপুর ১ টার দিকে ঘটনা স্থল গাড়াবাড়িয়ার মাঠে ৩ জন কৃষি কাজ করছিলেন ওই সময় ওই জমি দখলকে কেন্দ্র করে ৮-১০জনের একটি অস্ত্রধারী দল সেখানে পৌঁছায় এরপর বাগবিতণ্ডার একপর্যায়ে জামিরুল, চঞ্চল ও জিয়ারুল কে কুপিয়ে জখম করা হয়। ঘটনা স্থলে জিয়ারুল কে পেটে কোপ মারলে পেটের নাড়ি ভুঁড়ি বেরিয়ে আসে, চঞ্চলের মাথায় আঘাত মারাত্মক আঘাত এবং হাতের কব্জির অর্ধেক কেটে যায় এবং জামিরুলের বাম পায়ে উপর উপর অংশে একটি কোপ লাগে আরো বেশ কয়েক জায়গায় যখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তারা। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তারেক জিয়ারুল ও চঞ্চলকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন। 


স্থানীয়রা আরো জানান, গাড়াবাড়ির ওই জায়গা নিয়ে দীর্ঘদিন ধরেই কোর্টে মামলা হয়ে আসছে এবং ছোটখাটো সংঘর্ষের ঘটনা এর আগেও ঘটেছে। 
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে তদারকি চলছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ