ঢাকা , সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ , ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে মাজার জিয়ারতের মধ্যদিয়ে নির্বাচনী প্রচারে আলতাফ হোসেন চৌধুরী


আপডেট সময় : ২০২৬-০১-২২ ২৩:২৫:৫২
মির্জাগঞ্জে মাজার জিয়ারতের মধ্যদিয়ে নির্বাচনী প্রচারে আলতাফ হোসেন চৌধুরী মির্জাগঞ্জে মাজার জিয়ারতের মধ্যদিয়ে নির্বাচনী প্রচারে আলতাফ হোসেন চৌধুরী
 
এস কে মিন্টু, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি :
 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মির্জাগঞ্জে হযরত ইয়ার উদ্দিন খলিফা ছাহেব (র.) এর মাজার জিয়ারতের মধ্যদিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ( ধানের শীষ প্রতীক) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। 
 
বৃহস্পতিবার ( ২২ জানুয়ারি) সকাল ১০ টায় মাজার জিয়ারতের সময় মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন।
 
পরে সুবিদখালী দারুস-সুন্নাত ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক প্রফেসর মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজির সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি জাফর ইমাম সিকদার, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু মুন্সি, সাবেক সভাপতি আলহাজ্ব মো. আশ্রাফ আলী হাওলাদার।
 
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু, সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজি, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির, সদস্য ফিরোজ আলম গোলদার, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা, মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তোফাজ্জেল হোসেন গাজী, বিএনপি নেতা নূর হোসেন মৃধা ও সাদিকুল ইসলাম হাসিব তালুকদারসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ