ঢাকা , সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ , ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজদিখানে মোবাইল কোর্ট পরিচালনায় দুই বেকারী কে জরিমানা


আপডেট সময় : ২০২৬-০১-২১ ১৯:৩৭:০৩
সিরাজদিখানে মোবাইল কোর্ট পরিচালনায় দুই বেকারী কে জরিমানা সিরাজদিখানে মোবাইল কোর্ট পরিচালনায় দুই বেকারী কে জরিমানা
 
নাদিম হায়দার স্টাফ রিপোর্টার
 
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মোবাইল কোর্ট পরিচালনায় দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
বুধবার (২১ জানুয়ারি) উপজেলার নিমতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট তৌহিদুল ইসলাম বারী এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
 
নারায়ণগঞ্জের বিএসটিআই ফিল্ড অফিসার মোহাম্মদ রেজানুর রহমান সরকারের প্রসিকিউটরের উপস্থিতিতে সিরাজদিখান থানা পুলিশের সহযোগিতায় বিএসটিআই আইন ২০১৮ এর ১৫ এবং ২৭ ধারায় নাবিল বেকারি ও কিংস মক্কা ফুড বেকারি দুটোকে পচিশ হাজার করে মোট পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেক বিএসটিআই এর মানচিহ্ন ব্যবহারের মাধ্যমে পন্য বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন ২০১৮ এর ১৫ ধারা লংঘনের দায়ে এ জরিমানা করা হয়।

এ বিষয়ে তৌহিদুল ইসলাম বারি বলেন জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ