ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনার ৫ আসনে চূড়ান্ত প্রার্থী ২৫, মনোনয়ন প্রত্যাহার ৩


আপডেট সময় : ২০২৬-০১-২১ ১৭:১৭:৪৯
নেত্রকোনার ৫ আসনে চূড়ান্ত প্রার্থী ২৫, মনোনয়ন প্রত্যাহার ৩ নেত্রকোনার ৫ আসনে চূড়ান্ত প্রার্থী ২৫, মনোনয়ন প্রত্যাহার ৩
 
স্টাফ রিপোর্টারঃ 
 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা জেলার পাঁচটি সংসদীয় আসনে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ২৫ জন প্রার্থী। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত তিনজন প্রার্থী সরে দাঁড়ানোয় এ সংখ্যা নির্ধারিত হয়েছে।
 
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
 
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, পাঁচ আসনে শুরুতে ৪২ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও দাখিল করেন ৩০ জন। যাচাই-বাছাইয়ে ছয়জনের মনোনয়ন বাতিল হলেও আপিলে চারজন প্রার্থিতা ফিরে পান। পরে তিনজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় বর্তমানে বৈধ প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জন।
 
আসনভিত্তিকভাবে নেত্রকোনা-১ ও নেত্রকোনা-৩ আসনে ছয়জন করে, নেত্রকোনা-২ ও নেত্রকোনা-৪ আসনে পাঁচজন করে এবং নেত্রকোনা-৫ আসনে তিনজন প্রার্থী চূড়ান্ত লড়াইয়ে রয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ